পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত জার্মানির কোচ জার্গেন ক্লপ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর জার্মানির প্রধান কোচের পদ ছেড়ে দেন হুলিয়ান নাগেলসমান। তার পরিবর্তে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জার্গেন ক্লপকে।
শুক্রবার (২৪ জুলাই) জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) নিশ্চিত করেছে যে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালনে সম্মত হয়েছেন ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ জার্মান কোচ। এর আওতায় ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপেও জার্মানির ডাগআউটে থাকবেন এই মাস্টারমাইন্ড।
দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আর এ বিষয়টিই এই দায়িত্বকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে।’ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আলোচনা চলাকালে তিনি জানান, বিরতির পর তিনি এখন নতুন করে শক্তি অর্জন করেছেন।
আরও পড়ুনক্লাব ফুটবলে দারুণ সব সাফল্যের পর আন্তর্জাতিক ফুটবলে এটিই হতে যাচ্ছে ক্লপের প্রথম জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা।
মন্তব্য করুন









