এশিয়ান গেমসে সরাসরি নকআউট পর্বে খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় পর্দা উঠছে ২০২৬ এশিয়ান গেমস ক্রিকেটের।যেখানে পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মূলত আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড না খেলেই মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে।
পুরুষ বিভাগে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউটে খেলবে। অন্যদিকে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান প্রথম রাউন্ডে লড়বে। সেখান থেকে চারটি দল নকআউট পর্বে উঠে শীর্ষ চার দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। পুরুষদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং চলবে ১ অক্টোবর পর্যন্ত।
এদিকে নারী বিভাগে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ চীন। মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।
আরও পড়ুনএশিয়ান গেমসের সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়ায়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে। সবশেষ ২০২৩ এশিয়ান গেমসে পুরুষ ও নারী—দুই বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে উচ্চ র্যাঙ্কিংয়ের দল হিসেবে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। নারী বিভাগের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।
মন্তব্য করুন








