ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ১২:৩৫ এএম

ফিফা অফিশিয়াল অ্যালবামে শাকিরার সঙ্গে বাংলাদেশের সঞ্জয়

শাকিরার সঙ্গে বাংলাদেশের সঞ্জয়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার পাশাপাশি অফিশিয়াল অ্যালবামেও জায়গা পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খবরটি জানিয়েছেন।

পোস্টে সঞ্জয় জানিয়েছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর এই অর্জন এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই তিনি সংগীতচর্চা শুরু করেন। বিশ্বের বড় মঞ্চে গান তৈরির স্বপ্ন দেখতেন বলেও উল্লেখ করেন ।

সঞ্জয় লেখেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়া এবং একই সঙ্গে অফিশিয়াল অ্যালবামের অংশ হতে পারা অত্যন্ত গর্বের বিষয়। পোস্টে সঞ্জয় আরও

আরও পড়ুন

লেখেন, এই অর্জন শুধু তার একার নয়, বরং এমন সব তরুণের জন্য অনুপ্রেরণা- যাদের স্বপ্ন অনেক বড় এবং যারা তা পূরণে চেষ্টা করে। পোস্টে সঞ্জয় জানান, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে যুক্ত হওয়া গানটির শিরোনাম 'সির সির'।

এই প্রকল্পে তার সঙ্গে আরও আছেন নোরা ফাতেহি ও ভেজড্রিমের মতো আন্তর্জাতিক শিল্পীরা।একই অ্যালবামে বিশ্বখ্যাত রক ব্যান্ড 'দ্য রোলিং স্টোনস', পপ তারকা 'শাকিরা', রেগেটন কিংবদন্তি 'ড্যাডি ইয়াঙ্কি' এবংআফ্রোবিটস তারকা বার্না বয়' ও 'রেমা'র মতো বৈশ্বিক মিউজিক আইকনদের গানও স্থান পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’

৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে যেসব অঞ্চল

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল