ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৩:৫৩ পিএম

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অবশেষে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন পেসার নাহিদ রানা। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে এই তরুণ ফাস্ট বোলারকে।

সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়েছে নাহিদের। যেখান থেকে সেরে উঠতে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে। এরপর পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুরোপুরি সুস্থ হতে আরও এক মাসের বেশি সময় লাগবে ২৩ বছর বয়সী পেসারের। নাহিদের বিস্তারিত রিপোর্ট এরমধ্যে মেডিকেল বিভাগ থেকে বিসিবির কাছে পাঠানো হয়েছে। 

শুধু নাহিদ নন, অস্ট্রেলিয়া সফরের আগে দুশ্চিন্তা আছে আরো। চোটে পড়া অন্য দুই ক্রিকেটার লিটন দাস ও শরিফুল ইসলামও পুরোপুরি শঙ্কামুক্ত নন। দুজনের ক্ষেত্রে শর্ত, পুর্নবাসন প্রক্রিয়া শেষে ফিটনেসে উতরে যাওয়া সাপেক্ষে দলে থাকতে পারেন।

আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনের চোটে পড়ে বোলিং কোটা শেষ না করেই মাঠ ছেড়েছিলেন নাহিদ। এরপর খেলা হয়নি সিরিজের শেষ টি-টোয়েন্টি। দেশে ফিরে পরীক্ষা নিরীক্ষার পর তাঁর সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়ে। আরেক পেসার শরিফুলও জিম্বাবুয়ে থেকে চোট নিয়ে দেশে ফেরেন। অন্যদিকে লিটন চোটে পড়েন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

বান্দরবান-রাঙামাটি সড়কে ১৩ দিন পর যান চলাচল শুরু

ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ ভারতীয় নারীর পুশইন ঠেকাল বিজিবি

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতে খেলতে আসতে পারে ব্রাজিল!