ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৩:৪০ পিএম

ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে গোপনে যুদ্ধবিমান মোতায়েন করে ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনা এবং ইরানের আরও কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। এটি তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের প্রথম প্রত্যক্ষ সামরিক হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং প্রতিরক্ষামূলক আকাশ সহায়তা দিয়ে এ অভিযানে ভূমিকা রাখে। ইরান মোকাবিলায় আরব দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ারও ইঙ্গিত মিলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইরান তার পাল্টা হামলার বড় অংশ বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে পরিচালনা করেছে। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন ও কুয়েতের বিমানবাহিনী তুলনামূলকভাবে ছোট এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে তৈরি যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল হলেও ইরানের হামলার জবাব না দিয়ে বসে থাকতে তারা রাজি ছিল না।

আরও পড়ুন

তবে বাহরাইন ও কুয়েতের কথিত হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সূত্র : মিডল ইস্ট মনিটর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ ভারতীয় নারীর পুশইন ঠেকাল বিজিবি

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতে খেলতে আসতে পারে ব্রাজিল!

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার তীর রক্ষা বাঁধে ভয়াবহ ধস