ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ১২:৩৬ পিএম

ইরানে সামরিক হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের

ইরানে সামরিক হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের চালানো সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজ রোববার (২৬ জুলাই) মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নাজুক অবস্থায় পৌঁছে গেছে। ওই অঞ্চলে অত্যন্ত ব্যয়বহুল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত অন্যান্য ক্ষেপণাস্ত্রের মজুদ শেষের পথে। এই অবস্থায় ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

অন্যদিকে দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবল সাময়িক বিরতি নাকি দীর্ঘ সময়ের জন্য হামলা বন্ধ থাকবে-তা এখনো স্পষ্ট নয়। তবে আপাতত ইরানে হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সামরিক হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয় : হাইকোর্ট

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস

ক্লাব ফুটবলে ফিরেই নেইমারের জোড়া গোল