ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ০৮:১২ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ : মেয়ের সংবাদ সম্মেলন

বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ : মেয়ের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মানিক চৌধুরী নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত খুনি চিহ্নিত হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসাবশত নিরপরাধ ব্যক্তিকে ১ নম্বর আসামি করে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২ জুন) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলার তালুচ গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা মোঃ আবু কালামের মেয়ে সাদিয়া আক্তার লামিয়া এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদিয়া আক্তার লামিয়া জানান, গত ১৮ মে ঝাঁঝিরা গ্রামে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ফিরোজ হোসেন ওরফে কাকরুলের লাঠির আঘাতে মানিক চৌধুরী নিহত হন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং স্বয়ং নিহতের ভাতিজাও বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু একটি প্রভাবশালী মহলের রাজনৈতিক চাপের মুখে ঘটনার সময় তালুচ বাজারে সিসিটিভি ফুটেজে উপস্থিত থাকা তার বাবা আবু কালামকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১ নম্বর আসামি করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও উল্লেখ করেন, শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় বিগত ১৭ বছরে তার বাবার নামে ৫৪টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অতীতে একাধিকবার লুটপাট-অগ্নিসংযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লামিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার এবং তার বাবার নামে করা এই মিথ্যা অভিযোগ ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ, থানায় অভিযোগ

কুশিকাটায় সিনথিয়া জিমের নতুন দিগন্ত

মদনপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নির্যাতিত নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে “পল্লীশ্রী”

প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করলো জামায়াত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী