বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় ফ্রিজের টেক্নিশিয়ান নিহত, আহত-১
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালুতে সড়ক দুর্ঘটনায় মো: তামিম হোসেন(১৮) নামে ফ্রিজের এক টেক্নিশিয়ান নিহত হয়েছে। এ ঘটনার সময় তার সহযোগী মো: শামীম হোসেন (১৮)গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২) সকাল ১১ টা ৫০ মিনিটে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের সামান্য পূর্বে আফরিন জুটমিলের সামনে। নিহত তামিম হোসেন বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো: খোকনের এবং আহত শামীম হোসেন একই গ্রামের মো: ফজলুর রহমানের ছেলে।
জানা গেছে তামিম ও শামীম দু’জনই পেশায় ফ্রিজের টেক্নিশিয়ান। তারা কাহালু বাজারের স্টেশন রোডে বাপ্পী ফ্রিজের ওয়ার্কশপে কাজ করতো। সকালে তামিম ও শামীম বাড়ি থেকে মোটরসাইকেলে চেপে কাহালুতে আসার সময় উল্লেখিত স্থানে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান মোটরসাইকেলসহ দু’জনকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুনএ ঘটনায় তামিম ঘটনাস্থলেই মারা যায় এবং শামীম গুরুতর আহত হয়। আহত শামীমকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাহালু থানার অফিসার ইনচার্জ মো:শফিকুল ইসলাম নিহত হবার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

_medium_1780408012.jpg)

_medium_1780407599.jpg)


_medium_1780405475.jpg)
