ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬ ০১:৫২ এএম

২০ টাকার জাম খাওয়া নিয়ে সংঘর্ষে কিশোর নিহত

২০ টাকার জাম খাওয়া নিয়ে সংঘর্ষে কিশোর নিহত

চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় মাত্র ২০ টাকার জাম খাওয়াকে কেন্দ্র করে ইয়াসিন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন চাঁদপুর শহরের যমুনা রোড এলাকার ইলিয়াসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ২০ টাকার জাম খাওয়াকে কেন্দ্র করে ইয়াসিনের সঙ্গে একই এলাকার মুসা প্রধানীয়া (১৭) নামের এক কিশোরের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় মুসা প্রধানীয়া একটি জিআই পাইপ দিয়ে ইয়াসিনের মাথায় সজোরে আঘাত করে। এতে ইয়াসিন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। 

পরে স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে ইয়াসিনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়। দুর্ভাগ্যবশত, ঢাকায় নেয়ার পথে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌঁছালে ইয়াসিন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আরও পড়ুন

স্বজনরা মরদেহ নিয়ে পুনরায় চাঁদপুরে ফিরছেন বলে জানা গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তারা তদন্ত শুরু করেছে এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের নতুর করে বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দেশের মানুষ তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে: সারজিস আলম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকাতে

জুলাই গণ-অভ্যুত্থানের মামলার চার্জশিট বিতর্কে ঘোড়াঘাটে মানববন্ধন

টাকা দিয়ে মোবাইল ফোনে  লুডু খেলায় ঝুঁকছে শিক্ষার্থীরা

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেফতার