ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ০৭:৪১ পিএম

ময়মনসিংহে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ময়মনসিংহে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নে চর হাসাদিয়া গ্রামে পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

আজ সোমবার (১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আবদুল বাছেদ (৩৫) চর হাসাদিয়া গ্রামের আছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল বাছেদ ও তার ছোট ভাই মো. রাশেদুলের (২৫) মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে তাদের মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এসময় উত্তেজিত হয়ে রাশেদুল একটি লাঠি দিয়ে বড় ভাই আবদুল বাছেদের মাথায় আঘাত করেন।

আরও পড়ুন

আঘাতে গুরুতর আহত হয়ে বাছেদ ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত ১২টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ

মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে

পুলিশের বিবৃতি: সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১-১ গোলের ড্রতে থামল কানাডা-বসনিয়ার রোমাঞ্চকর লড়াই

মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি