ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ০৭:২৮ পিএম

প্রতারণার মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

জ্যাকলিন ফার্নান্দেজ

বিনোদন ঃ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা ও মানি লন্ডারিং সংক্রান্ত মামলায় আইনি জটিলতা আরও বেড়েছে। এই মামলায় জ্যাকলিনসহ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। শনিবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট জানান, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে জ্যাকলিন ফার্নান্দেজ, মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর, তার স্ত্রী লীনা মারিয়া পলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। আগামী ৩ জুন এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মামলার শুনানিতে অতিরিক্ত সেশনস বিচারক প্রশান্ত শর্মা বলেন, মামলার নথি ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে অভিযুক্তরা প্রাথমিকভাবে বিভিন্ন অপরাধে জড়িত। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা প্রয়োজন। আদালত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, অপরাধমূলক ষড়যন্ত্র, সংগঠিত অপরাধ এবং অবৈধ সম্পদ রাখার অভিযোগে মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (এমসিওসিএ)-এর আওতায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে।

ইডির দাবি, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও জ্যাকলিন তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। তদন্ত সংস্থার অভিযোগ, সুকেশের কাছ থেকে অভিনেত্রী একাধিক মূল্যবান উপহার গ্রহণ করেছিলেন, যেগুলো অবৈধ টাকার মাধ্যমে কেনা হয়েছিল। তবে শুরু থেকেই জ্যাকলিন এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আরও পড়ুন

এদিকে কয়েক মাস আগে জ্যাকলিন এই মামলায় রাজ সাক্ষী হওয়ার আবেদন করেছিলেন। তার দাবি ছিল, তদন্তে সহায়ক হতে পারে এমন গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে রয়েছে। তবে ইডি সেই আবেদন গ্রহণ করেনি। আদালতের সাম্প্রতিক নির্দেশের ফলে মামলাটি এখন নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। চার্জ গঠনের পর অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১-১ গোলের ড্রতে থামল কানাডা-বসনিয়ার রোমাঞ্চকর লড়াই

মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি

ল্যারিনের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরল কানাডা, ১-১ সমতায় চলছে খেলা

মালয়েশিয়ায় অভিযানে ৭৯ অভিবাসী গ্রেফতার

পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাচ্ছেন নেইমার ?

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ