‘সিনেমার সাফল্য আসলে অনিশ্চিত’- আরিফিন শুভ
কোরবানির ঈদ উপলক্ষে সিনেমাপাড়ায় এখন উৎসবমুখর পরিবেশ। ছবি মুক্তির পর দর্শক সাড়া এবং প্রেক্ষাগৃহে তারকাদের উপস্থিতি এই আনন্দকে আরও বাড়িয়ে দিচ্ছে। তেমনই এক মুহূর্তে সিনেমা হলে এসে দর্শকের আনন্দ ভাগাভাগি করে নিলেন এবারের ঈদের সিনেমা ‘মালিক’র নায়ক আরিফিন শুভ। এক আলাপচারিতায় সিনেমার জয়-পরাজয় এবং বক্স অফিস সমীকরণ নিয়ে নিজের গভীর উপলদ্ধি প্রকাশ করেন আরিফিন শুভ।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, সিনেমার সাফল্য আসলে অনিশ্চিত এবং এটাই এর আসল সৌন্দর্য। সিনেমার এই অনিশ্চয়তা ও চমককে ব্যাখ্যা করতে গিয়ে শুভ ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টিকারী ছবি ‘বেদের মেয়ে জোছনা’র একটি উদাহরণ টানেন। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের একটি পুরনো সাক্ষাৎকারের স্মৃতি স্মরণ করে বলেন, কাঞ্চন সাহেবের মুখ থেকেই শোনা, ‘বেদের মেয়ে জোছনা’র শুটিংয়ের সময় অনেকেই নাকি তাকে ফোন করে বলেছিলেন গাজীপুরে গিয়ে সাপের খেলা দেখাচ্ছেন, পাগল হয়ে গেছেন নাকি? কিন্তু মুক্তির পর সেই ছবি যা ইতিহাস তৈরি করলো, তা তো সবারই জানা।
তিনি বলেন, অনেক আশা নিয়ে কাজ করেছি, এমন ছবি হয়তো অতটা দর্শকনন্দিত হয়নি। আবার অনেক টেনশন করেছি যে ছবি নিয়ে, সেটাই দেখা গেছে দর্শকনন্দিত হয়ে গেছে। আপনি যতই প্রচারণা করুন না কেন, সিনেমা আসলে অনিশ্চিত। সিনেমা দেখার পর ভালো লাগা বা না লাগার শেষ সিদ্ধান্তটা কেবল দর্শকই ঠিক করতে পারেন। ব্যবসায়িক হিসাবনিকাশকে একপাশে রেখে দর্শকদের শতভাগ বিনোদন দেয়াই ছিল তাদের টিমের মূল উদ্দেশ্য।
আরও পড়ুনশুভ বলেন, ঈদের মৌসুমে সবাই একটু মারামারি, একটু প্রেম, একটু দুঃখ, একটু টেনশন, একটু বড় বড় সংলাপ আর গান দেখে খুশি মনে বাড়ি ফিরতে চায়। আমাদের উদ্দেশ্যও ছিল ঈদের অন্যান্য ছবির সঙ্গে আরেকটু বাড়তি আনন্দ যোগ করা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








