ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ১১:১০ দুপুর

বিশ্বরেকর্ড নাকি সিরিজ ২-০ !

নাটকীয় অপেক্ষায় সিলেটের শেষ দিন

নাটকীয় অপেক্ষায় সিলেটের শেষ দিন

স্পোর্টস ডেস্ক: শেষপর্যন্ত পঞ্চম দিনে গড়াল সিলেট টেস্ট। শেষ দিনের আগে দু’দলের জন্য হিসাবটা এখন এমন। জিততে হলে বাংলাদেশের চাই বাকি ৩ উইকেট। তাহলেই সিরিজে পাকিস্তান ২-০-তে ধবলধোলাই। আর পাকিস্তান আজ আরো ১২১ রান করলেই সিরিজ শেষ হবে ১-১-এর সমতায়। এবং সেই সঙ্গে বিশ্বরেকর্ড! কারণ এখন পর্যন্ত টেস্টে এত বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড কারো নেই। পাকিস্তান এখন সেই রেকর্ড গড়া থেকে মাত্র ১২১ রান দূরে দাঁড়িয়ে।

প্রথম সেশনে পাকিস্তান দুই ওপেনারকে হারালেও স্কোরবোর্ডে ১০১ রানের জমা তুলে নেয়। তাদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় অধিনায়ক শান মাসুদের ব্যাটে রান। সিরিজে প্রথমবারের মতো তাকে ‘ব্যাটসম্যান’ মনে হয়েছে এই ইনিংসে। অভিজ্ঞ বাবর আজমের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে রক্ষণের সঙ্গে আক্রমণের মিশেলে পাকিস্তানের স্কোরকে সামনে বাড়ান মাসুদ। ৫৫ বলে ৪১ রান নিয়ে দিনের প্রথম সেশন শেষ করেন তিনি। সঙ্গে থাকা বাবর আজমের ব্যাটেও এ সময় আসে ২৫ বলে ২৪ রান। বল ও রানের এই হিসাবেই পরিষ্কার- শুধু উইকেট নিরাপদ নয়, স্কোরবোর্ডে রান তুলতেও মরিয়া ছিল পাকিস্তান। জয়ের টার্গেট অনেক দূরের। কিন্তু সেই চেষ্টায় তারা ঠিকই নামে। দ্বিতীয় সেশনের শুরুতে শান মাসুদ হাফসেঞ্চুরি তুলে নেন। 
প্রথম ইনিংসে রান পাওয়া বাবর আজম এই দফায়ও আত্মবিশ্বাসী হয়েই সামনে বাড়ছিলেন। ৪৭ রানে তাকে থামিয়ে দেন তাইজুল ইসলাম। লেগ সাইডে পড়া বলে গ্লান্স করার চেষ্টা করেছিলেন বাবর। বল ব্যাটের কানায় লাগে। অনবদ্য কায়দায় লিটন সেই ফ্লিক গ্লাভসে রাখেন। দুর্দান্ত ক্যাচ! ১১৫ বলে ৯২ রানের মাসুদ-বাবরের জুটি ভাঙে। সাউদ শাকিল প্রথম ইনিংসের মতো শেষ ইনিংসেও ব্যর্থ। এই সেশনে সবচেয়ে বড় ধাক্কা খায় পাকিস্তান শান মাসুদকে হারিয়ে। শর্ট লেগে ব্যাট-প্যাড ক্যাচটি ধরেন মাহমুদুল হাসান জয়। সকালে খেলা শুরুর আগে কোচিং সেশনে এমন ক্যাচ ধরার যে অনুশীলন করেছিলেন তিনি, তারই ফল পেলেন হাতেনাতে যেন!
চতুর্থ দিন পাকিস্তানের তিন হাফসেঞ্চুরির মধ্যে সেরা ব্যাটিংয়ের কৃতিত্ব পাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। আজ পঞ্চম এবং শেষদিনে এই ম্যাচ জয়ের হিসাব-নিকাশও মূলত নির্ভর করছে তার ব্যাটেই।
রিজওয়ান আউট মানেই সিরিজ ২-০। রিজওয়ানের থাকা মানে পাকিস্তানের চোখে বিশ্বরেকর্ডের স্বপ্ন। দারুণ নাটকীয়তা নিয়ে অপেক্ষা করছে সিলেট টেস্টের শেষদিনের সকাল।

আরও পড়ুন

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ প্রথম ইনিংস : ২৭৮ ও ৩৯০/১০ (জয় ৫২, লিটন ৬৯, মুশফিক ১৩৭, তাইজুল ২২, খুররাম সাজ্জাদ ৪/৮৬, সাজিদ ৩/১২৬)। পাকিস্তান : ২৩২ ও ৩১৬/৭ (৮৬ ওভারে, শান মাসুদ ৭১, বাবর আজম ৪৭, সালমান আগা ৭১, রিজওয়ান ৭৫*, তাইজুল ৪/১১৩, নাহিদ রানা ২/৫৮)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয় অপেক্ষায় সিলেটের শেষ দিন

আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

মহাখালীতে ডিএনসিসির আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

শিশু লামিসা হত্যা: ৭ ঘণ্টার ব্যবধানে প্রধান আসামিসহ গ্রেফতার ২

বেইজিংয়ে বৈঠকে বসেছেন শি-পুতিন