ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০১:৪৯ রাত

আমরা এই বিশ্বকাপ জিতব : নেইমার

ছবি : সংগৃহীত, আমরা এই বিশ্বকাপ জিতব : নেইমার

স্পোর্টস ডেস্ক : সোমবার (১৮ মে) দিবাগত রাতে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা করেন কার্লো আনচেলত্তি। সেই ঘোষণায় যখন নেইমারের নাম উচ্চারিত হলো, তখন যেন জমে থাকা সব আবেগ একসঙ্গে বিস্ফোরিত হলো সেলেসাও শিবিরে। কয়েক মাস আগেও যাকে ঘিরে ছিল অনিশ্চয়তা, চোটের দুঃসহ পুনর্বাসন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন; সেই নেইমারই এখন বিশ্বকাপের দলে।

দল ঘোষণার কিছুক্ষণ পরই বার্সেলোনা তারকা রাফিনিয়া ভিডিও কল করেন নেইমারকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, সান্তোস ফরোয়ার্ড তখনও কান্নায় ভেঙে পড়া অবস্থায় বসে আছেন তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির পাশে। ফোন ধরেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি ব্রাজিলের নাম্বার টেন।

রাফিনিয়ার উদ্দেশে নেইমার বলেন, ‘রাফা, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। মন থেকে বলছি। তুমি জানো তোমার প্রতি আমার ভালোবাসাটা কেমন। সব ঠিক হয়ে যাবে। আমরা এটা জিতব… আমরা এই বিশ্বকাপ জিতব!’

আরও পড়ুন

শুধু কয়েকটি বাক্য নয়, কথাগুলো যেন প্রকাশ করছিল গত এক বছরের অদৃশ্য লড়াই। ভয়ংকর চোটের পর মাঠে ফেরা, জাতীয় দলে জায়গা হারানোর শঙ্কা, সমালোচকদের তীর; সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে পৌঁছেছেন তিনি। এ কারণেই হয়তো এই ডাকটি ছিল নেইমারের কাছে শুধুই একটি স্কোয়াড নির্বাচনের খবর নয়, বরং নতুন জীবনের স্বীকৃতি।
 
ব্রাজিলজুড়ে গত কয়েক সপ্তাহ ধরেই প্রশ্ন ছিল, আসলে কি নেইমারকে দলে নেবেন আনচেলত্তি? অনেকেই মনে করছিলেন, বয়স, ফিটনেস আর ধারাবাহিক ইনজুরির কারণে হয়তো এবার বাদ পড়তে পারেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছেন ইতালিয়ান কোচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলের সঙ্গে যৌথভাবে সমরাস্ত্র কিনবে আরব আমিরাত

আমরা এই বিশ্বকাপ জিতব : নেইমার

রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল: পুলিশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যখাত সংকটে পড়বে : ড.শফিকুর রহমান

ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে: ট্রাম্প