লটারি জিতে আসিনি, এটা আমার কষ্টের পুরস্কার : এন্ড্রিক
কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এন্ড্রিকের নাম থাকাটা অনেকের কাছে চমক মনে হতে পারে। তবে এন্ড্রিক নিজে বিষয়টিকে কোনো আকস্মিক লটারি বা ভাগ্য বলে মনে করছেন না। রিয়াল মাদ্রিদ থেকে ধারে অলিম্পিক লিওঁতে গিয়ে চোট কাটিয়ে যেভাবে তিনি নিজেকে পুনরুজ্জীবিত করেছেন, এই ডাক তারই যোগ্য স্বীকৃতি।
ব্রাজিলের ক্রীড়া গণমাধ্যম ‘জিই’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এন্ড্রিক তার শৈশবের ত্যাগ, লিওঁতে ফর্ম ফিরে পাওয়া এবং আগামী মরশুমে রিয়াল মাদ্রিদে ফেরার বিষয়ে খোলামেলা কথা বলেছেন।
বিশ্বকাপের দলে সুযোগ পাওয়াকে নিজের দীর্ঘ পথচলার ফল হিসেবে দেখছেন এন্ড্রিক। তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। তবে এটা একটা পুরস্কার, লটারিতে প্রাইজ জেতার মতো কোনো ঘটনা নয়।
আরও পড়ুনতিনি বলেন আরও বলেন , ‘আমি শুধু দ্রুত মাঠে ফেরার জন্য লিওঁকে বেছে নিয়েছিলাম। সেখানে ভালো একটি গ্রুপের সাথে চোট কাটিয়ে ফর্মে ফেরাটাই লক্ষ্য ছিল। বিশ্বকাপ দলে ডাক পাওয়াটা সেই কঠোর পরিশ্রমেরই ফল।’
চলতি মৌসুমে ২১ ম্যাচে ৮ গোল ও ৮ অ্যাসিস্ট করেন এন্ড্রিক।
মন্তব্য করুন









