ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ১২:১৩ রাত

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের দেশে হিরো বানানো হয়েছিল : মাহফুজ আলম

ছবি : সংগৃহীত, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের দেশে হিরো বানানো হয়েছিল : মাহফুজ আলম

‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’  লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এ দেশে হিরো বানানো হয়েছিল, মঙ্গলবার (১৯ মে) ফেসবুকে একটি পোস্ট এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

পোস্টটি হুবহু তুলে ধরা হলো–

আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরল, সে গল্পই বলব আজ।

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ’২৪-কে ’৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে।

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের ‘মজলুমগণ’।

লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দিয়েছে।

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন হিন্দুদের ওপর নিপীড়ন নিয়ে ‘মজলুমগণ’ চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন সেক্যুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এ দেশে সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল।

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এ দেশে হিরো বানানো হয়েছিল।

উগ্রবাদীর সেফ স্পেস দেওয়া হয়েছিল।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ‘ঐকমত্য কমিশন’ নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো।

লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন থেকে ‘বিএনপি ও ‘অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল আর 'বিএনপি ও’ ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তরীণ। লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনে রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছিল।

আরও পড়ুন

লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা ‘প্রযোজিত’ হলো।

লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলানির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো। যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামায়াত-বিএনপি বা লীগের ছুপা দালাল। যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা।

লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট। (সে গল্প অন্যদিন)।

লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হইছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন বাম-শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল ‘মজলুমগণ’।

লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন এ দেশে কাওয়ালি/ইনকিলাবি কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙ্গালি জাতীয়তাবাদ মোকাবেলার মহারম্ভ হয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা হলো অ্যান্ড বিএনপি-জামাতের বার্গেইনিং টুল বানানো হলো।

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয়, ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতারোহণের বার্গেইনিং টুলে পরিণত করা হলো।

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন কালচারালি-ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো।

তিনি পোস্টের শেষে রসাত্মকভাবে উল্লেখ করেন, মূল কথাই বলা হয়নি। লীগ ফেরত আসবে। কারণ, সব দোষ মাহফুজ আলমের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, ৬ জন নিখোঁজের দাবি

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের দেশে হিরো বানানো হয়েছিল : মাহফুজ আলম

জল্পনা-কল্পনা শেষে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন স্বাধীন

বগুড়ায় সংরক্ষিত আসনের এমপি সাজেদা সামাদকে সংবর্ধনা

কেন সবার মুখে মুখে ‘রাগ করলা?’ কে এই ভাইরাল ঈমান আলী?

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩