ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ১০:২৯ দুপুর

বেইজিংয়ে বৈঠকে বসেছেন শি-পুতিন

বেইজিংয়ে বৈঠকে বসেছেন শি-পুতিন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠকে বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

বুধবার (২০ মে) প্রেসিডেন্ট শি জিনপিং পুতিনকে বেইজিংয়ে স্বাগত জানান। গ্রেট হল অব দ্য পিপল-এর বাইরে দুই নেতা করমর্দন করেন। এর আগে, লাল গালিচায় হাঁটেন তারা, যেখানে সামরিক ব্যান্ড দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে।

রাশিয়ার প্রেসিডেন্টের এই সফর এমন এক সময়ে হলো, যখন মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করেছেন।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সফরের তুলনায় পুতিনের এই সফর ভিন্ন ধরনের কূটনৈতিক বার্তা বহন করছে। আল জাজিরার বেইজিং প্রতিনিধি ক্যাটরিনা ইউ জানান, এটি মূলত চীন-রাশিয়া সম্পর্ককে আরও গভীর করার একটি উদ্যোগ। দুই দেশ ইতোমধ্যে দীর্ঘ ২৫ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে, আর পুতিন এ পর্যন্ত চীন সফর করেছেন ২৫ বার।প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। একইসঙ্গে সম্প্রতি ট্রাম্পের চীন সফরে কী আলোচনা হয়েছে, সেটিও শি জিনপিং পুতিনকে জানাতে পারেন।

পুতিনের সঙ্গে রাশিয়ার শীর্ষ ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিদের একটি বড় দল রয়েছে। ক্রেমলিন জানিয়েছে, দুই দেশের মধ্যে অর্থনীতি, পর্যটন ও শিক্ষা খাতসহ প্রায় ৪০টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বৈঠকের মূল কেন্দ্রবিন্দু হতে পারে জ্বালানি নিরাপত্তা ইস্যু, যা রাশিয়া-চীন সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

সান মারিনোতে তপুর গোল, প্রথমার্ধ শেষে ১-১ সমতায় বাংলাদেশ

অপরাধীদের আস্তানা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবন

নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ২

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে ভাঙন আতঙ্ক তীর এলাকায়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়ল বিশাল শিমুল গাছ