ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ১০:৫৪ দুপুর

মহাখালীতে ডিএনসিসির আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

মহাখালীতে ডিএনসিসির আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ, ছবি: সংগৃহীত।

ঠিকাদারের মাধ্যমে নয়, সরাসরি হাসপাতালের নিয়োগভুক্ত সেবাকর্মী হিসেবে দায়িত্ব পালনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের আউটসোর্সিং সেবাকর্মীরা।আজ বুধবার (২০ মে) সকালে হাসপাতালের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে।

সেবাকর্মীদের দাবি, ২০২১ সাল থেকে তারা এ হাসপাতালে দায়িত্ব পালন করে আসছেন এবং এতোদিন হাসপাতাল কর্তৃপক্ষই তাদের বেতন-ভাতা পরিশোধ করতো। তবে আগামী ৩০ জুন বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর নতুন করে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন

এ সিদ্ধান্তে চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ১৫৭ জন সেবাকর্মী। করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও এখন সরাসরি হাসপাতালের অধীনে নিয়োগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ ৩ তরুণ আটক 

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কি.মি. তীব্র যানজট

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় আটকা পড়লো শুন্য রেখায়

কুড়িগ্রামের রাজারহাটে তিন দশকের দখলদারিত্বের অবসান

‘বাংলাদেশ ২.০’ শিরোনামে বিকল্প বাজেট প্রস্তাব এনসিপির