ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০১:১৬ রাত

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যখাত সংকটে পড়বে : ড.শফিকুর রহমান

ছবি : সংগৃহীত, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যখাত সংকটে পড়বে : ড.শফিকুর রহমান

চিকিৎসকদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে দেশের চিকিৎসাব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শরীয়তপুর সদর হাসপাতালে বহিরাগতদের হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ডা. নাসির ইসলামের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। চিকিৎসকদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে তারা কীভাবে চিকিৎসাসেবা প্রদান করবেন? এতে করে দেশের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়বে। সরকারকে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সব দোষীকে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে আসেন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। তবে, ঢাকায় নেওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে নিহতের স্বজন ও বহিরাগতরা ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় ডা. নাসির ইসলাম গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে শনিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় ডা. নাসির ইসলামকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যখাত সংকটে পড়বে : ড.শফিকুর রহমান

ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে: ট্রাম্প

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সব কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন: রুমিন ফারহানা

লটারি জিতে আসিনি, এটা আমার কষ্টের পুরস্কার : এন্ড্রিক

মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, ৬ জন নিখোঁজের দাবি