ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬ ০৮:৪১ পিএম

ভাগ্য অন্বেষণের জন্য সারা পৃথিবী থেকে মানুষ এই বাংলায় আসত: সংস্কৃতিমন্ত্রী

ভাগ্য অন্বেষণের জন্য সারা পৃথিবী থেকে মানুষ এই বাংলায় আসত: সংস্কৃতিমন্ত্রী

বাংলার মানুষ কখনও পৃথিবীর কোথাও যায়নি, সারা পৃথিবীর মানুষ ভাগ্য অন্বেষণের জন্য এই বাংলায় আসত বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ শনিবার (১৬ মে) দুপুরে মাগুরা জেলার বেরইল পলিতা ইউনিয়নের নাজির আহমেদ কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, এই বাংলায় চাইনিজরা এসেছে, ফরাসি, ইংরেজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার কাজে এই বাংলার মাটিতে এসেছে, ইবনে বতুতা এসেছে। আমাদের এই সবুজ মাতৃভূমি সম্পদে ভরপুর ছিল, আজ নানামুখী কারণে আমরা পৃথিবীর পিছিয়ে পড়া জাতি। কিন্তু আমি বিশ্বাস করি সঠিক নেতৃত্ব দিতে পারলে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এই বাংলাকে পুনরুদ্ধার করতে পারব।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংসদ সদস্য (সংরক্ষিত) মহিলা আসন নেওয়াজ হালিমা আর্লি, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

বৃষ্টিতে ভিজে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

ট্রাম্পের দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দিলো ইরান

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স