ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৫:১৫ এএম

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণার মামলায় সোহেল রানা (৪৬) জামিন নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। গত মঙ্গলবার পাবনার আমলি আদালত-৪ এ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। তিনি উপজেলার রাঙ্গালিয়া গ্রামের মৃত আব্দুর ওহাব আলীর ছেলে।

জানা যায়, গত শুক্রবার (৫জুন) মধ্যরাতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভাঙ্গুড়া বাসস্ট্যাণ্ড এলাকা থেকে অভিযুক্ত সোহেল রানাকে বিভিন্ন এলাকার পাওনাদাররা তাৎক্ষণিক আটকিয়ে মারপিট করে আহত করে। এসময় প্রতারিত ব্যক্তিরা তাকে দড়ি দিয়ে বেঁধে ভাঙ্গুড়া থানায় সোপর্দ করে।

আরও পড়ুন

পরদিন গত শনিবার প্রতারণার শিকার ৩৫ জন ভোক্তভোগী  ভাঙ্গুড়া থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের হয়। আজ বৃহস্পতিবার (১১ জুন) ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম আটকে সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান অভিযুক্ত সোহেল রানা কোর্টে জামিন নিতে গেলে বিচারক তাকে নামঞ্জুর করে কারাগারে সোপর্দ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ঢাবিতে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন

ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়ার নামে ভাইরাল পোস্ট

সোনার দাম আন্তর্জাতিক বাজারে আজ কত?