ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৫:৪৫ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা আবু হুরায়রা। একসময় জীবিকার তাগিদে বিদেশ যেতে চেয়েছিলেন। সেই হুরায়রা এখন আঙ্গুর বাগান করে সফল হয়েছেন। বাবার ২৫'শতক জমিতে আঙ্গুর বাগান করে লাখ টাকা লাভের স্বপ্ন তার। প্রতিটি গাছের ডগায় থোকায় থোকায় ঝুলছে অতি মিষ্টি আঙ্গুর ফল।

উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের উত্তর জয়দেবপুর গ্রামের আবু হুরায়রা পড়ালেখা শেষে কাজের সন্ধানে ইতালি যেতে চেয়েছিলেন। বিদেশ না গিয়ে এক প্রবাসীর পরামর্শে আঙ্গুরের বাগান করেন তিনি। তার বাগানে লাল-সবুজ রংয়ের আঙ্গুরে ভরপুর । নজর কাড়ছে সবার। হুরায়রার তার বাগানে বাইকুনুর, রিলায়েন্স ও ডিক্সনসহ ৫'জাতের ৬০'টি আঙ্গুর চারা রোপন করেন।

আরও পড়ুন

অক্লান্ত পরিশ্রমে ৭'মাসেই প্রতিটি গাছেই আঙ্গুর ধরেছে। ইতিমধ্যেই বিক্রি শুরু করেছেন তিনি। শ্রমিক ছাড়াই বাবা ভাইয়ের সহযোগিতায় হুরায়রা বাগান করেছেন। এখন তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। প্রতিদিন তার আঙ্গুর বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। জানাচ্ছেন নিজের উদ্যোক্তা হওয়ার গল্প।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত