ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৫:২৬ এএম

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ৫টি গাঁজার গাছসহ মহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে ডোমার থানার একটি অভিযানিক দল উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের হাসপাতাল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ দেখতে পায়, মহিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজার গাছ লাগিয়েছেন। পুলিশ গাঁজার গাছগুলো জব্দ ও ওইবাড়ির যুবক মহিদুলকে গ্রেফতার করে। মহিদুল মৃত মজনু মিয়ার ছেলে এবং হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ঢাবিতে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন

ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়ার নামে ভাইরাল পোস্ট

সোনার দাম আন্তর্জাতিক বাজারে আজ কত?

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক