ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৫:০৫ পিএম

ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে।

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে, আর এটিই ছিল আমাদের প্রধান শর্ত।

বক্তৃতার পরবর্তী অংশেও তিনি একই ধরনের মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আজ আমরা ইরানের সঙ্গে বিষয়টি মিটিয়ে ফেলেছি।

আরও পড়ুন

তিনি আরও দাবি করেন, আমরা একটি দারুণ চুক্তি করছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বিষয়টি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।

তবে ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান বা অন্য কোনো সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া তার উল্লেখিত চুক্তির শর্তাবলি বা বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রামসহ দশ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি