ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ১২:৩৯ রাত

লুকাকু-ডি ব্রুইনাকে নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ছবি : সংগৃহীত, লুকাকু-ডি ব্রুইনাকে নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ সামনে রেখে ধাপে ধাপে নিজেদের স্কোয়াড ঘোষণা করছে দলগুলো। এবার সেই ধারাবাহিকতায় শুক্রবার বেলজিয়াম তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেছে।

চমক হিসেবে এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু । ইনজুরির কারণে চলতি মৌসুমে তিনি খুব কম সময়ই মাঠে খেলেছেন।

সম্প্রতি ৩৩তম জন্মদিন উদযাপন করা লুকাকু এই মৌসুমে ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে কোনো ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না। তিনি মোট সাতটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন এবং ফেব্রুয়ারিতে ভেরোনার বিপক্ষে একটি গোল করেছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত দুই মাস তিনি বেলজিয়ামে পুনর্বাসনে কাটিয়েছেন।

তবুও দেশের সর্বোচ্চ গোলদাতাকে স্কোয়াডে রেখে বড় ধরনের ঝুঁকি নিয়েছেন কোচ রুডি গার্সিয়া।

লুকাকু শেষবার বেলজিয়াম জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে ম্যাচে, যেখানে তার দল ৪-৩ গোলে জয় পেয়েছিল। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৪ ম্যাচে তার গোলসংখ্যা ৮৯।

তার বিকল্প হিসেবে কোচ স্কোয়াডে রেখেছেন তরুণ ও সম্ভাবনাময় অ্যাটাকার মাতিয়াস ফার্নান্দেজ-পার্দোকে।

 ২০১৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালিস্ট বেলজিয়াম এবার জি-গ্রুপে মিশর, ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।

আরও পড়ুন

বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সেনে ল্যামেন্স (ম্যানচেস্টার ইউনাইটেড), মাইক পেন্ডার্স (রেসিং স্ট্রাসবার্গ)

ডিফেন্ডার: টিমোথি কাস্তাগনে (ফুলহ্যাম), জেনো ডেবাস্ট (স্পোর্টিং লিসবন), ম্যাক্সিম ডি কুইপার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), কোনি ডি উইন্টার (এসি মিলান), ব্র্যান্ডন মেচেলে (ক্লাব ব্রুগ), থমাস মুনিয়ার (লিল), নাথান এনগোয় (লিল), জোয়াকিন সেস (ক্লাব ব্রুগ), আর্থার থিয়েট (ফ্রাঙ্কফুর্ট)।

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (নাপোলি), আমাদু ওনানা (অ্যাস্টন ভিলা), নিকোলাস রাস্কিন (রেঞ্জার্স), ইউরি টিলেম্যানস (অ্যাস্টন ভিলা), হ্যান্স ভানাকেন (ক্লাব ব্রুগ), অ্যাক্সেল উইটসেল (জিরোনা)। 

ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলার (আটালান্টা), জেরেমি ডোকু (ম্যানচেস্টার সিটি), মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো (লিল), রোমেলু লুকাকু (নাপোলি), ডোডি লুকেবাকিও (বেনফিকা), দিয়েগো মোরেরা (রেসিং স্ট্রাসবার্গ), অ্যালেক্সিস সায়েলেমেকার্স (এসি মিলান), লিয়ান্দ্রো ট্রোসার্ড (আর্সেনাল)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুকাকু-ডি ব্রুইনাকে নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ জিয়ার স্বপ্ন ছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই ভারত-আমিরাতের বড় প্রতিরক্ষা চুক্তি সই

সিরাজগঞ্জের শাহজাদপুরের স্বাস্থ্য সেবা কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে রাস্তায় প্রাচীর নির্মাণে প্রতিবাদ করায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ