ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬ ১১:২২ পিএম

নওগাঁর বদলগাছীতে রাস্তায় প্রাচীর নির্মাণে প্রতিবাদ করায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

নওগাঁর বদলগাছীতে রাস্তায় প্রাচীর নির্মাণে প্রতিবাদ করায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বলরামপুর গ্রামে কয়েক দশকের ব্যবহৃত একটি চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলা করে হয়রানি করানোর অভিযোগ উঠেছে একই গ্রামের এক নারীর বিরুদ্ধে।

গত বুধবার সরজমিনে বলরামপুর গ্রামে গিয়ে জানা যায়, প্রায় ১১টিরও বেশি পরিবার দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছেন। কিন্তু হঠাৎ করেই রাস্তার মাঝখানে ইট-সিমেন্টের প্রাচীর নির্মাণ শুরু করে এবং পুরো রাস্তা প্রাচীর নির্মাণের বক্স খনন করে রাস্তা ভেঙে দেয় রোজিনা বেগম এবং তার পরিবার।

এতে লোকজনের চলাচল বন্ধ হয়ে যায়। বোরো ধান ঘরে তুলতে গ্রামবাসী গত ২০ এপ্রিল দুই ফুট মাটি কেটে রাস্তাটি পুনরায় বেঁধে দেয়। পুনরায় রাস্তায় মাটি দেওয়ায় নওগাঁ কোর্টে ১৯ জন গ্রামবাসীর নাম উল্লেখ করে দ্রুত বিচার আদালতে মামলা করেন রোজিনা বেগম। গত সোমবার ছয় জন আসামি আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তানজিলা নামে ভুক্তভোগী গৃহবধূ বলেন, যে রাস্তা দিয়ে আমরা ৪০-৫০ বছর চলাচল করছি, সেখানে দেয়াল তুলে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করে ছয়জন মানুষ জেলখানায়। মাসুদ নামে আরেক ভুক্তভোগী বলেন, এই রাস্তায় দুই ফুট জায়গা ছেড়ে কাজ করার কথা। কিন্তু এখন এক ফুট জায়গা না ছেড়ে রোজিনা ও তার পরিবার ইটের দেওয়াল নির্মাণ করেছে।

আরও পড়ুন

এ বিষয়ে রোজিনার সাথে কথা হলে তিনি জানান, প্রাচীর নির্মাণ করা জায়গাটি তাদের ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। তাই আইনগত অধিকার থেকেই সেখানে নির্মাণ কাজ করা হচ্ছে। দুই ফুট জায়গা রাস্তায় ছাড়ার কথা ছিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামবাসী তিন ফুট জায়গা চায় এখন।

এ নিয়ে তারা বিভিন্ন হুমকি দিয়েছে, আবার প্রাচীর নির্মাণের সময় আমাকেসহ আমার পরিবারের লোকজনকে মারধর করছে এই জন্য দ্রুত বিচার আদালতে মামলা করছি। এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো, রুহুল আমিন বলেন বাদি কোর্টে মামলা করেছে। তদন্ত পূর্বক সঠিক বিষয়টি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন ভারতের

বিশ্বকাপ টিকেটের বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্টদের ফেরানোর চেষ্টা চলছে: সংসদে তাহের

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি