ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬, ০৫:৩১ বিকাল

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

সংগৃহীত,২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে। চলমান এই প্রাদুর্ভাবে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯২ জন। আর ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ জন এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬ জন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

বরিশালে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

৩০ ম্যানেজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, ২৫ বছর হলেই আবেদন

ফ্যাশন জগতে শাহনাজ খান: সৃজনশীলতা ও নারীর ক্ষমতায়নের অনন্য উদাহরণ

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু, মোট প্রাণহানি ১৪