ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১১ দুপুর

সাংবাদিক-বিসিবির সম্পর্ক প্রসঙ্গে যা বললেন ফারুক

সাংবাদিক-বিসিবির সম্পর্ক প্রসঙ্গে যা বললেন ফারুক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে বেশ কয়েকটি বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই সম্পর্কের অবনতি এমন পর্যায়ে পৌঁছায়, যার ফলশ্রুতিতে মিরপুর শের-ই বাংলায় বিসিবির আমন্ত্রণ ব্যতিত সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়। তবে গণমাধ্যমের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আশাবাদী বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। তার বিশ্বাস– ক্রিকেটার, বোর্ড ও সাংবাদিক প্রত্যেকেই ক্রিকেটের স্বার্থে কাজ করছেন। গতকাল (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘আমি মনে করি, আমরা যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছি, বোর্ড থেকে শুরু করে খেলোয়াড়, সাংবাদিকসহ ক্রিকেট সংক্রান্ত সবার সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক থাকা খুবই জরুরি। কারণ সবার গোল (লক্ষ্য) একটাই। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি। এজন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়।’

সেরকম সম্পর্ক এখন আছে কি না– এমন প্রশ্নের জবাবে বিসিবির এই সহ-সভাপতি বলেন, ‘সবসময় সম্পর্ক একরকম থাকবে এটা ঠিক না। তবে আমার মনে হয় উন্নতি করা সম্ভব। মনে হয় না বিরাট কিছু (ঝামেলা) আছে এখানে। অবশ্যই উন্নতি করা উচিৎ।’সাংবাদিকদের কাজ ক্রিকেটের জন্যই সহায়ক হবে বলেও আশাবাদী ফারুক, ‘আপনারা যে কাজ করছেন ক্রিকেটকে উন্নতি করার জন্য। আগে শুধু প্রিন্ট মিডিয়া ছিল, এখন ইলেকট্রনিক মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া এসেছে। যে কাজ আগে করে গেছেন আশা করি আগামীতেও করবেন, যা ক্রিকেটের জন্য সর্বোপরি খেলাধুলার জন্য সহায়ক হবে।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক-বিসিবির সম্পর্ক প্রসঙ্গে যা বললেন ফারুক

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নিহত ১৫

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা

সরকারি গাড়ি ব্যবহার ছাড়াই জামায়াত আমিরের সিলেট সফর

পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান

কত দূর গড়াবে আফগানিস্তান-পাকিস্তানের সংঘাত?