মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক : মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধাক্কা খেল বার্সেলোনা। অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করার পর মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং চোটে পড়েছেন। যদিও ক্লাব আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট প্রকাশ করেনি, স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী তার পেশীতে চিড় ধরা পড়তে পারে।
এমন হলে ২৮ বছর বয়সী এই ডাচ মিডফিল্ডারকে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে কোপা ডেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচসহ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন তিনি।
এই সময়ে বার্সেলোনাকে ভিয়ারিয়াল, অ্যাথলেটিক বিলবাও, সেভিয়া ও রায়ো ভায়েকানোর মতো দলের মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে অন্তত সাতটি ম্যাচে ডি ইয়ংকে ছাড়া খেলতে হতে পারে কাতালানদের।
আরও পড়ুনমার্চের শেষ দিকে নেদারল্যান্ডসের প্রীতি ম্যাচেও তার খেলা অনিশ্চিত। মেডিকেল টিম তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে, কারণ তাড়াহুড়া করলে চোট আরও গুরুতর হয়ে পুরো মৌসুমই শেষ হয়ে যেতে পারে।
ডি ইয়ংয়ের এই অনুপস্থিতি বার্সেলোনার মাঝমাঠের ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন


_medium_1772112070.jpg)






