কুমিল্লায় সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি, গ্রেফতার ১১
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও টোল আদায়ের ভুয়া রশিদ বই জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিমসার কাঁচাবাজারে দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রাক, লেগুনা, ছোট গাড়ি ও অটোরিকশা থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে নজরদারি চালিয়ে বুধবার রাতে মহাসড়কে চাঁদা আদায়ের সময় অভিযান চালিয়ে ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।
উদ্ধার হওয়া রশিদ বইয়ে দেখা যায়, ট্রাক থেকে ১,৭০০ টাকা, লেগুনা থেকে ১,৫০০ টাকা, ছোট গাড়ি থেকে ১,০০০ টাকা এবং অটোরিকশা থেকে ১০০–৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। কিছু ব্যবসায়ীর কাছ থেকেও ১,৭০০–১,৮০০ টাকা নেওয়ার প্রমাণ মিলেছে।
আরও পড়ুনস্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈধ কোনো ইজারা ছাড়াই জোরপূর্বক এসব টাকা নেওয়া হতো, ফলে তাদের পরিবহন খরচ বেড়ে যায়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলায় চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1772120892.jpg)