নড়াইলে বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় গ্রেফতার ১০
নড়াইলের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘাতে বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও খলিল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে খায়রুজ্জামান মোল্লার লোকজন হামলা চালিয়ে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ ও প্রতিবেশি ফেরদাউস হোসেনকে কুপিয়ে হত্যা করে। পাল্টা হামলায় মারা যান প্রতিপক্ষের ওসিকুর ফকির নামে একজন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1772113686.jpg)
_medium_1772111318.jpg)


