সিলেটে মোটরসাইকেল কেনাবেচায় পুলিশের নতুন নির্দেশনা
সিলেট নগরীতে মোটরসাইকেল কেনাবেচার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রির ক্ষেত্রে মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রেতারা অবশ্যই ক্রেতার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্রেতার কাছে হস্তান্তর করবেন। এই নির্দেশনা অমান্য করা হলে ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনপ্রসঙ্গত, গত মঙ্গলবার নগরের হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটরসাইকেল যোগে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ছিনতাই নিয়ে আলোচনার মধ্যে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এমন নির্দেশনা জারি করা হলো।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1772113686.jpg)
_medium_1772111318.jpg)



_medium_1772107837.jpg)

