ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৭ রাত

কুষ্টিয়ায় উপরওয়ালা বলে এখন কেউ নেই, উপরওয়ালা আমি: আমির হামজা

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন, মেডিকেল এবং সদর নিয়ে কিছু লিখিত অভিযোগ আমার কাছে আছে। এগুলো আমি সদরে জানিয়েছি। উনারা প্রথমে ভুল স্বীকার করে মাফ চায় এবং উপরওয়ালার দোষ দেয়। আমি বলেছি, কুষ্টিয়ায় উপরওয়ালা এখন কেউ নেই; উপরওয়ালা এখন আমি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, “কুষ্টিয়া মেডিকেল কলেজ এখানকার মানুষের আবেগের জায়গা। এই মেডিকেলের মাত্র কয়েকটি বিভাগ মাত্র চালু হয়েছে। তবে সাত দিনের মধ্যেই আপনারা একটা সুখবর পাবেন।”

আরও পড়ুন

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইকবাল হোসন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় উপরওয়ালা বলে এখন কেউ নেই, উপরওয়ালা আমি: আমির হামজা

নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত নায়িকা জনা

নড়াইলে বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় গ্রেফতার ১০

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষ, আহত ১

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির