ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৭ এএম

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা ফিফার

ছবি: সংগৃহীত, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা ফিফার

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরীর পর সামিত সোম-কিউবা মিচেলদের অন্তর্ভুক্ত হওয়ার পর বাংলাদেশ ফুটবল দল যেন হয়ে উঠেছে আরও শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় যেন রাজত্ব করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এএফসি এশিয়ান কাপে সুযোগ না পেলেও দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ।

হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা যে ফুটবলে উন্নতি করেছে, এবার সেটাই জানালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করেছে করা হয়েছে। তবে সরাসরি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি আখ্যা দেয়নি। প্রশ্নটা ছেড়ে দেওয়া হয়েছে ফুটবল ভক্তদের মাঝেই।

ফেসবুকে বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি পোস্ট করেছে ফিফা। আর ছবির ক্যাপশনে লিখেছে, ‘‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’’ এরপর বাংলাদেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ফেসবুকে করা এমন প্রশ্নের উত্তরে কমেন্ট করেছেন ফুটবলপ্রেমীরা। তবে কমেন্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সরাসরি বলেই দিয়েছে, বাংলাদেশই দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন পরাশক্তি। মোহাম্মদউল্লাহ নরেন নামে একজন লিখেছেন, ‘‘এখন তো শুধু দক্ষিণ এশিয়ার পরাশক্তি। কিছুদিন পর এশিয়ার পরাশক্তি হব। আর একটা সময় ফুটবল বিশ্বের পরাশক্তি হব, ইনশাআল্লাহ।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ সদস্যের ডায়রিয়া, ১ জনের মৃত্যু

ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বর্তমান সরকার: শামা ওবায়েদ

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শামীম আরা চৌধুরী

পাবনার চাটমোহরে মাদকসেবীর কারাদণ্ড

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় নিহত কৃষকদল নেতার দাফন সম্পন্ন

বগুড়া মহানগর বিএনপির কমিটি গঠন : হিরু সভাপতি, মনি সম্পাদক