ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ দুপুর

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা, ছবি: সংগৃহীত।

ইলিশ পোনাসহ (জাটকা) সব মাছ রক্ষায় দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে। আজ শনিবার রাত ১২টার পর থেকে মাছ শিকারে দুই মাসের এ নিষেধাজ্ঞা শুরু হবে।

জানা গেছে, নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের চরাঞ্চলসমৃদ্ধ মতলব উত্তর উপজেলার ৯ হাজার ১০০ জেলের প্রত্যেককে চার কিস্তিতে ১৬০ কেজি চাল দেবে সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার ও হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

এই দুই মাস উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. আনিসুর রহমান সংবাদমাধ্যমে বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে শুধু প্রশাসনিক তৎপরতা যথেষ্ট নয়। জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর হলেও জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে এর সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

আরও পড়ুন

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস সংবাদমাধ্যমে বলেন, মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়ে মা ও জাটকা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চালানো হবে। এ দুই মাস অসাধু জেলেরা যাতে কোনোভাবেই নদীতে নামতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে মৎস্য বিভাগ। এক্ষেত্রে জেলেদের নির্ধারিত ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

মতলব উত্তরের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী সাংবাদিককে বলেন, মতলব উত্তরের ৩০ কিলোমিটারের এই নৌ-সীমানার মধ্যে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে। এরপরও যদি কোনো জেলে আইন অমান্য করে নদীতে নেমে জাটকা নিধন করে, তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি সাংবাদিককে জানান, অভিযানের সময় নদীতে নামলেই আইনি ব্যবস্থায় নেওয়া হবে। জাতীয় সম্পদ রক্ষায় জনপ্রতিনিধিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা

সরকারি গাড়ি ব্যবহার ছাড়াই জামায়াত আমিরের সিলেট সফর

পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান

কত দূর গড়াবে আফগানিস্তান-পাকিস্তানের সংঘাত?

‘সংঘাত কারও জন্য মঙ্গলজনক নয়’, পাক-আফগান উত্তেজনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

থালাপতি বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, বিচ্ছেদের আবেদন স্ত্রীর