ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ রাত

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বিমানবন্দরে অভিযান চালিয়ে ব্যাংককগামী বিএস-২১৭ ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। তার কাছ থেকে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।

এছাড়া একই ফ্লাইটের আরেক যাত্রী আল আমিন মোল্লার লাগেজ তল্লাশি করে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল এবং ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। এসব মুদ্রার আনুমানিক মূল্য ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা। দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা মোট বৈদেশিক মুদ্রার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।

আরও পড়ুন

সিআইআইডি জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযান রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য ব্যবস্থাকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই বড় আনন্দ : এমপি আজহারুল ইসলাম

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ

বগুড়ার শিবগঞ্জে প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরের নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দ্বিমত থাকুক, বিভাজন নয় শব্দের রাজনীতি নিয়ে ঢাবিতে প্রাণবন্ত আলোচনা

বগুড়ার দুপচাঁচিয়ায় খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুর খননের তালিকা হচ্ছে