ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ রাত

উন্নয়নমূলক কাজের ভিত্তিস্থাপন

বগুড়ার শিবগঞ্জে প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জে প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বগুড়া-২ (শিবগঞ্জে) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রথম তার নির্বাচনি এলাকায় আসেন এবং প্রথমদিনই তিনি ব্যস্ত সময় পার করেন। তিনি দিনব্যাপী বেশকিছু উন্নয়নমূলক কাজের ভিত্তিস্থাপন করেন।

বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে সরকারি পাইলট হাইস্কুল মাঠে ইফতার পূর্ব দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম  বলেন আমি শুধু মন্ত্রী না আমি আপনাদের সন্তান। আমার ভুল হলে আপনারা পথ দেখিয়ে দেবেন। গত ১৭ বছরে উন্নয়নে সারাদেশের তুলনায় বঞ্চিত বগুড়া। আপনারা এবারের নির্বাচনে বগুড়ার মানুষ ঐক্যবদ্ধ ভাবে ভোট প্রদান করে সরকার গঠন করেছেন।

আপনাদেরই সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সার্বিক উন্নয়নের জন্য সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যেই কৃষকদের কৃষি কাজ, ফ্যামিলি কার্ড, নদী ও খাল খনন, ঈমাম মুয়াজ্জিনদের সম্মাননাসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যানমূলক কাজ হাতে নিয়েছেন যা বতর্মানে চলমান রয়েছে।

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা মাফতুন আহম্মেদ খান রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মানিক, বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, আব্দুল করিম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ জোবায়ের, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ফজলার রহমান জয়, ছাত্রদল নেতা মীর মুন, আল আমিন, সাদ্দাম হোসেন। এরপূর্বে তিনি শিবগঞ্জ পৌর এলাকার শিশু পার্ক চত্ত্বরে জেলা পরিষদের বাস্তবায়নে আধুনিক ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন

এরপর ঐতিহাসিক মহাস্থান গড় এলাকার শিলাদেবীর ঘাটে করতোয়া নদীর উপরে হাতিবান্ধা-অনন্তবালা সড়কে গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, মহাস্থান শাহ সুলতান মাহমুদ বলখী (র) এর মাজার জিয়ারত, বেতগাড়ী পারিবারিক কবরস্থান জিয়ারত, দেওয়ানতলা শাহে দেওয়ান (রঃ) এর মাজার প্রাঙ্গনে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক সংবর্ধনা ও কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন ডিআইজি ড. শাহজাহান আলী, বগুড়ার পুলিশ সুপার শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরের নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দ্বিমত থাকুক, বিভাজন নয় শব্দের রাজনীতি নিয়ে ঢাবিতে প্রাণবন্ত আলোচনা

বগুড়ার দুপচাঁচিয়ায় খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুর খননের তালিকা হচ্ছে

জয়পুরহাটের বাগজানায় আগুনে বাড়ি ভস্মিভুত

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালক নিহত