মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪২ জন আটক
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় সাঁড়াশি অভিযানে ৪২ জনকে আটক করেছে পুলিশ। পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ৩০ জন এবং আদাবর থানা এলাকা থেকে ১২ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
আরও পড়ুনপুলিশ জানিয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত এবং ব্যবসায়ীদের নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







