ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ দুপুর

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নিহত ১৫

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নিহত ১৫, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।কর্তৃপক্ষ জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নতুন ব্যাংক নোট নিয়ে শান্তা ক্রুজ শহর থেকে উড্ডয়ন করেছিলো বলিভিয়ান এয়ার ফোর্সের হারকিউলিস বিমানটি।

পরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে রাজধানী লা পাজের কাছে এল আলতো শহরের একটি ব্যস্ত সড়কে বিধ্বস্ত হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরি আবহাওয়ার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। এতে সড়কের বেশ কিছু যানবাহনও বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এল আলতো আন্তর্জাতিক বিমানবন্দর।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নিহত ১৫

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা

সরকারি গাড়ি ব্যবহার ছাড়াই জামায়াত আমিরের সিলেট সফর

পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান

কত দূর গড়াবে আফগানিস্তান-পাকিস্তানের সংঘাত?

‘সংঘাত কারও জন্য মঙ্গলজনক নয়’, পাক-আফগান উত্তেজনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী