ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪১ দুপুর

গোবিন্দ ও তার স্ত্রী নতুন আলোচনায়

গোবিন্দ ও তার স্ত্রী নতুন আলোচনায়, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: বিচ্ছেদের গুঞ্জন পেছনে ফেলে এবার নতুন আলোচনায় বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা। শোনা যাচ্ছে, এবার নায়ককে রুপালি পর্দায় টক্কর দিতে আসছেন তার স্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের ব্যানারে অভিষেক হতে চলেছে গোবিন্দা পত্নী সুনীতা আহুজার। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।শোনা যাচ্ছে, ২০ দিনব্যাপী চলবে সিনেমার শুটিং। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। সিনেমা মুক্তির তারিখও চূড়ান্ত হয়নি। ইন্ডাস্ট্রিতে যখন গোবিন্দ নিজের কাজ প্রায় গুটিয়ে ফেলেছেন সেখানে শোবিজ দুনিয়ায় পা রাখছেন অভিনেতার স্ত্রী।
 
তবে নতুন সিনেমা ও কাজ নিয়ে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য জানাননি সুনীতা এবং সিনেমা সংশ্লিষ্টরা। ২০২৫ সালে প্রথম গোবিন্দার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে লাইম লাইটে আসেন সুনীতা। অভিনেতার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ করেন। কেন নিজের জীবনে সফল হতে পারেননি সে বিষয়েও খোলামেলা আলোচনা করতে দেখা যায় তাকে। এবার নতুন করে নিজের ক্যারিয়ার শুরু করার কথা ভাবছেন তিনি।প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহের জেরে আলাদা থাকছেন গোবিন্দ ও সুনীতা। তবে দূরত্বে থেকেও নিজের দায়িত্ব পালন করেছেন অভিনেতার স্ত্রী। এবার সে দায়িত্ব সামলেই তিনি রূপালি পর্দায় আসছেন দর্শকের মন জয় করতে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দ ও তার স্ত্রী নতুন আলোচনায়

ট্রাইব্যুনালে ১০৪ জন গুম মামলায় আজও সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান 

ভারতে ম্যাচ খেলতে আইসিসিকে পাকিস্তান দিল ৩টি শর্ত 

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড

ইসির নির্দেশনা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না ভোটাররা

থাইল্যান্ডে গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায়, নির্বাচনে ভূমজাইথাইয়ের নিরঙ্কুশ জয়