ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১০ বিকাল

ডলি জহুরের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিলা

ডলি জহুরের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিলা

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। এই সময়ে এসেও তিনি অভিনয়ে নিয়মিত। ডলি জহুরের সঙ্গে নাটকে অভিনয়ের স্বপ্ন দেখেন এই প্রজন্মের শিল্পীরা। কারো কারো সেই স্বপ্ন পূরণ হয়, কারো কারো ষ¦প্ন অধরাই থেকে যায়।

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলার ডলি জহুরের সঙ্গে অভিনয় করার স্বপ্ন অনেকদিনের। অবশেষে সেই সুযোগ এলো তার। রেজাউর রহমান ইজাজের রচনায় ‘বসন্ত এসে গেছে’ নামের একটি নাটকে অভিনয় করার সুযোগ হলো শিউলী শিলার। নাটকটি পরিচালনা করেছেন হাসান শিকদার।

গতকাল রাজধানীর কাছেই উলুখোলাতে এই নাটকের দৃশ্য ধারনের কাজ শুরু হয়েছে। নাটকটিতে শিউলী শিলার শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। ডলি জহুরের ছেলের চরিত্রে অভিনয় করছেন শফিউল আলম বাবু। বাবুরই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শিউলী শিলা। নাটকে শিলার চরিত্রের নাম নীলু। আগামী ভালোবাসা দিবসে একটি বেসরকারী চ্যানেলে নাটকটি প্রচারের জন্য নির্মিত হচ্ছে। ডলি জহুরের সঙ্গে প্রথম কোনো নাটকে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত শিউলী শিলা।

আরও পড়ুন

নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে ডলি জহুর বলেন,‘ গল্পটা ভালোলেগেছে। তাই এতে অভিনয় করছি। নতুন নতুন ছেলে মেয়েদের সঙ্গে কাজ করেও ভালোলাগছে।’

শিউলী শিলা বলেন,‘ অভিনয় জীবনের পথচলায় অনেক বিংবদন্তী শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে। কিন্তু শ্রদ্ধেয় ডলি জহুর আন্টির সঙ্গে কোনো নাটকে বা সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়নি আমার। এবারই প্রথম তারসঙ্গে অভিনয় করছি। ডলি আন্টির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। এই উচ্ছ্বাস ভাষায় প্রকাশের নয়। কারণ সেই ছোটবেলা থেকেই তার অভিনয় দেখে আসছি। তার অভিনয়ে মুগ্ধ হয়েছি। ভাবিনি কখনো তারসঙ্গে অভিনয় করার সুযোগ আসবে। তবে মনে মনে স্বপ্ন দেখতাম তার সঙ্গে অভিনয় করার। অবশেষে সেই সুযোগ চলে এলো। চেষ্টা করেছি তারসঙ্গে মন দিয়ে অভিনয় করার। এতো বড় মাপের একজন অভিনেত্রী হয়েও অতিসাধারন তিনি। তার কথা বার্তা, তার আচরণে মুগ্ধ আমি। সত্যিই তার কাছে অনেক কিছুই শেখার আছে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই পরিচালককে আমাকে এই নাটকে অভিনয় করার সুযোগ করে দেবার জন্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডলি জহুরের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিলা

বগুড়ার ধুনটে ৬ বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষার্থী গ্রেফতার

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডার চেয়ারম্যান

ভালোবাসা দিবসের গানে সজীব-লাবণ্য

এক আপদ বিদায় করতেই আরেক বিপদ ঘাড়ে বসেছে: ছাত্রদল সম্পাদক

বগুড়ার শিবগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে পতিপক্ষের হামলায় ৩ নারী আহত