ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৫:৩৩ বিকাল

শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও প্রখ্যাত চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন।

হৃদরোগে আকান্ত হয়ে গতকাল বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও প্রখ্যাত চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। হৃদরোগে আকান্ত হয়ে বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর।

১৯৫৩ সালের নভেম্বরে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন তরুণ ঘোষ। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ভারতের বরোদার এমএস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন এ শিল্পী। ১৯৭৯ সালে তিনি রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগ দেন। পরে সেই কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ হিসেবে যুক্ত হয়। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি ভারতের বরোদায় অবস্থিত এম এস বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ফোক পেইন্টিং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন প্রোগ্রাম’-এ কাজ করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে যোগ দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে ২০১২ সালে ‘কিপার’ পদ থেকে অবসর গ্রহণ করেন।

তরুণ ঘোষ চিত্রশিল্পী হিসেবে যেমন স্বনামধন্য, তেমনি তাঁর উজ্জ্বল পরিচিতি রয়েছে শিল্প নির্দেশক হিসেবেও। চিত্রকলার পাশাপাশি চলচ্চিত্রের শিল্প নির্দেশনায়ও তিনি রেখে গেছেন অনন্য অবদান। আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া তারেক মাসুদের ‘মাটির ময়না’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’ এবং এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’সহ একাধিক চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে তিনি কাজ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

মেঘলা বিকেলে চায়ের সঙ্গী পাকোড়া

পিরিয়ড নারীর কোনো অজুহাত হতে পারে না: শ্রীলীলা

ধুরন্ধর টু’ নির্মাতাদের বিরুদ্ধে মামলা

সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশুর মৃত্যু