ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ দুপুর

ট্রাইব্যুনালে ১০৪ জন গুম মামলায় আজও সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান 

ট্রাইব্যুনালে ১০৪ জন গুম মামলায় আজও সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান, ছবি: সংগৃহীত।

১০৪ জনকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে আজ। সোমবার (০৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১  এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
 
এর আগে রোববার (০৮ ফেব্রুয়ারি) আদালতে জবানবন্দিতে তিনি তুলে ধরেন, অপারেশন ক্লিন হার্টের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জিজ্ঞাসাবাদের সময় ডিজিএফআইয়ের হাতে তারেক রহমানকে নির্যাতনসহ নানা ঘটনা। সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির বিচার শুরু হয়।
 
২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ চার জনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে ১০৪ জন গুম মামলায় আজও সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান 

ভারতে ম্যাচ খেলতে আইসিসিকে পাকিস্তান দিল ৩টি শর্ত 

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড

ইসির নির্দেশনা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না ভোটাররা

থাইল্যান্ডে গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায়, নির্বাচনে ভূমজাইথাইয়ের নিরঙ্কুশ জয়

আজ ঢাকায় জামায়াত আমিরের যেসব জনসভা