ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৯ রাত

জীবনের সেরা সিদ্ধান্তের কথা জানালেন প্রিয়াঙ্কা

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বিনোদন ডেস্ক : নিক জোনাসের নতুন অ্যালবাম ‘সানডে বেস্ট’ প্রকাশের পর সংগীত জগতে দারুণ সাড়া ফেলেছে। ভক্তদের পাশাপাশি আবেগঘনপ্র্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু শুভেচ্ছাবার্তাই নয়, নিকের প্রতি ভালোবাসার সেই পোস্টে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিলেন, তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা। শুরুতেই প্রিয়াঙ্কা লেখেন, ‘নিজের জন্য এমন একজনকে খুঁজে নিও, যে শুধু ভালোবাসবে বা সম্মান করবে তা নয়, বরং তোমাকে অমূল্য ধন হিসেবে আগলে রাখবে। সেই সঙ্গে তা প্রকাশ করতে কখনো ভয় পাবে না। আমি ভীষণ কৃতজ্ঞ, এই মহাবিশ্ব আমাকে তোমার (নিক) কাছে এনে দিয়েছে। তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। তোমার অসীম প্রতিভা আমাকে বিস্মিত করে। তুমি আমার দেখা সবচেয়ে সৎ ও আন্তরিক মানুষ।’ প্রায় পাঁচ বছর পর ‘সানডে বেস্ট’ নিক জোনাসের প্রথম একক অ্যালবাম। এর আগে তিনি ভাইদের সঙ্গে একটি স্টেডিয়াম ট্যুর শেষ করেন। অ্যালবামটির লিড সিঙ্গেল ছিল ‘গাট পাঞ্চ’, যা প্রকাশের পরই ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

নতুন অ্যালবাম প্রকাশের পর স্বামীকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লেখেন, ‘সবচেয়ে সুন্দর বিষয় হলো-এটা কোনো প্রচেষ্টা নয়, এটাই তুমি। নিজের ভেতরের অনুভূতিগুলো এতটা খোলামেলাভাবে বিশ্বের সামনে তুলে ধরতে পারে শুধু একজন আত্মবিশ্বাসী ও নিরাপদ মানুষই। এটা করতে সাহস লাগে এবং নিক সেই সাহস দেখিয়েছে। বিষয়টি সত্যিই গর্বের।’

আরও পড়ুন

পোস্টে নিজেদের পুরোনো ছবি পোস্ট করা নিয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা। নিককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘তুমি প্রতিদিন আমার হাসির কারণ। আমার হয়ে থাকার জন্য ধন্যবাদ। এই ছবিগুলো আমাদের শুরুর দিনের, কিন্তু আজও সবকিছু যেন ঠিক গতকালের মতোই মনে হয়।’ সংগীতের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত নিক জোনাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে : অধ্যক্ষ শাহাবুদ্দীন

জীবনের সেরা সিদ্ধান্তের কথা জানালেন প্রিয়াঙ্কা

নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি

ঢাকায় নিয়োগ দেবে ইজি ফ্যাশন, ২৫ বছর হলেই আবেদন

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ

নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের