ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০৬:৩১ পিএম

ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা

মডেল ও অভিনেত্রী তুলনা

ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে না-ফেরার দেশে পাড়ি জমালেন মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন। 

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই আয়াজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা। ব্রেন টিউমার থেকে তার ক্যান্সার ধরা পড়ে। বেশ কয়েক বছর আগে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন এই মডেল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার (২৪ অক্টোবর) মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর সড়কে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মডেলিং, অভিনয় ও উপস্থাপনা—শোবিজের বিভিন্ন ক্ষেত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও ছিল তার পরিচিতি। কাজের দক্ষতা ও সৃজনশীলতার কারণে সহকর্মীদের কাছে প্রশংসিত ছিলেন তিনি। 

আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার উপস্থিতি ছিল প্রাণবন্ত। হাস্যোজ্জ্বল মুখ আর ইতিবাচক মনোভাব দিয়ে ভক্তদের কাছে আলাদা জায়গা করে নিয়েছিলেন তুলনা। অসুস্থতার সাথে লড়াইয়ের কঠিন সময়েও ক্যামেরার সামনে তার প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তরা। তার প্রয়াণে দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে অপূরণীয় শূন্যতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা

১

অফিসার নেবে গ্রিন ইউনিভার্সিটি, ফ্রেশার প্রার্থীদের আবেদন

২

জাপানে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা: এমপি শামীম আরা

৪

পুরোনো অভ্যাস ছাড়ার সহজ উপায়

৫

ম্যানেজার নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন অনলাইনে

৬