ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:৪৮ পিএম

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে মোট ৩৭৬ জনের মৃত্যু হলো।

আজ শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ৬৯৯ জনে। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৫ হাজার ১৩২ জন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৪১ জন, খুলনা বিভাগে ৩৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে সাতজন রয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮

১

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

২

সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার পরিকল্পনা চূড়ান্ত করল ইরান

৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

৪

স্বামীর আলিঙ্গনে পাঁজরের পাঁচ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী

৫

ইমেরিটাস অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

৬