ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০৮:৩০ পিএম

না ফেরার দেশে সংগীতশিল্পী কৃষ্ণরাজ

সংগীতশিল্পী কৃষ্ণরাজ

বিনোদন ইন্ডাস্ট্রিতে আবারও শোকের ছায়া। এবার নক্ষত্র হারাল তামিল সিনেমা ইন্ডাস্ট্রি। না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীণ প্লেব্যাক সংগীতশিল্পী কৃষ্ণরাজ রামস্বামী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৫ বছর বয়স হয়েছিল এ গায়কের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গায়ক কৃষ্ণরাজ চেন্নাইয়ের ভালাসারাভাক্কম এলাকায় থাকতেন। আর তার মৃত্যুতে মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনজন তারকা হারাল তামিল ইন্ডাস্ট্রি। গত ১৭ অক্টোবর মৃত্যু হয় সংগীত পরিচালক দেবার। এর দু’দিন পর ২০ অক্টোবর মারা যায় দেবার ভাতিজা ও অভিনেতা কার্তিক সাবেশর। এবার কৃষ্ণরাজ। সবমিলে ইন্ডাস্ট্রিতে নেমেছে শোকের ছায়া।

এ তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, কৃষ্ণরাজের মৃত্যু তামিল সিনেমা ইন্ডাস্ট্রির কাছে এক বিরাট ক্ষতি। স্বতন্ত্র কণ্ঠস্বর এবং প্রাণশক্তিতে ভরা গানের মাধ্যমে অগণিত শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার পরিবার, বন্ধু, সহকর্মী এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিজয়।

প্রসঙ্গত, সংগীতশিল্পী কৃষ্ণরাজ ছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম গায়কের একজন। নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত তামিল সিনেমার গানে দেবা ও কৃষ্ণরাজের জুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। চার শতাধিক সিনেমায় সংগীত পরিচালনা করা দেবা তার অসংখ্য গানে কৃষ্ণরাজের কণ্ঠ ব্যবহার করেছেন।

আরও পড়ুন

 

কৃষ্ণরাজের প্রাণবন্ত গায়কি, লোকসংগীতের স্বাদ এবং আবেগপূর্ণ পরিবেশনা শ্রোতা হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিল। আর দেবার সুরে তার গাওয়া প্রতিটি গান তামিল সংগীত ইন্ডাস্ট্রির এক স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।

কৃষ্ণরাজের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে অন্যতম হলো ‘পোর্ক্কালাম’ সিনেমার ‘থাঞ্জাভুরু মান্নু এডুথু’ গান। দেবার সুর করা গানটি তামিল সিনেমার গণ্ডি অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এছাড়া সুরকার সির্পির সঙ্গেও ‘ভিন্নুক্কুম মান্নুক্কুম’ (২০০১) এবং ‘বান্দা পরমাসিবম’ (২০০৩)-এর মতো কয়েকটি সিনেমায় কাজ করেছেন কৃষ্ণরাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না ফেরার দেশে সংগীতশিল্পী কৃষ্ণরাজ

১

বেনামাজি বন্ধুকে কি ‘জাহান্নামি’ বলা যাবে? যা জানালেন শায়খ আহমাদুল্লাহ

২

সিরাজগঞ্জে কামারখন্দে অর্থাভাবে থমকে গেছে শিশুর হৃদরোগের চিকিৎসা

৩

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

৪

পাবনার সুজানগরে শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি

৫

হামে একদিনে আরও ৭ প্রাণহানি

৬