আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত: ওমর সানি
বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে সেই বিক্ষত গাড়ি ও আসিফ আকবরের ছবি যুক্ত করে স্ট্যাটাস দেন চিত্রনায়ক ওমর সানি। তিনি তার পোস্টে লিখেছেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
আরও পড়ুনএর আগে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, গুলির ওই ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর উপস্থিত ছিলেন না, ফলে তিনি অক্ষত আছেন।
মন্তব্য করুন

_medium_1792769021.jpg)

_medium_1792765657.jpg)



_medium_1792819699.jpg)

