জেমসের কনসার্টে নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে দর্শকদের ভিড়
রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে উপচে পড়া ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস ও তার ব্যান্ড নগরবাউলের পরিবেশনা শুরুর মুহূর্তে নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে ভেতরে প্রবেশ করেন হাজারো দর্শক।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় এ কনসার্টের আয়োজন করা হয়।
প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করতে দুপুর থেকেই অ্যারেনার সামনে ভিড় করতে থাকেন ভক্তরা। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক ও সংগীতপ্রেমীদের উপস্থিতিতে পুরো চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আরও পড়ুনএকপর্যায়ে জেমস মঞ্চে ওঠার মুহূর্তে দর্শকদের ভিড় বাড়তে থাকে। এ সময় নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে হাজারো দর্শক ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করেন। এতে কনসার্টস্থলে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে অনিয়ন্ত্রিতভাবে দর্শকদের প্রবেশের কারণে ভোগান্তিতে পড়েন নির্ধারিত মূল্যে টিকিট কেটে আসা দর্শকরা। ভেতরে অতিরিক্ত ভিড় ও সুশৃঙ্খল পরিবেশের অভাবে তারা ক্ষোভ প্রকাশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একপর্যায়ে কর্তৃপক্ষ প্রধান গেটগুলো খুলে দিতে বাধ্য হয়। এতে টিকিট কেটে আসা অনেক দর্শক প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হন। এ ঘটনায় তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1792765657.jpg)



_medium_1792579020.jpg)
_medium_1792491923.jpg)


