ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০৮:৩৭ পিএম

স্ত্রী গর্ভবতী হলে স্বামীর হাঁস-মুরগি জবাই করা যাবে?

স্ত্রী গর্ভবতী হলে স্বামীর হাঁস-মুরগি জবাই করা যাবে?

প্রশ্ন: অনেককে বলতে শোনা যায়, স্ত্রী গর্ভবতী থাকলে স্বামী নাকি হাঁস-মুরগি, গরু-ছাগল বা কোনো প্রাণী জবাই করতে পারেন না। এমন কাজ করলে নাকি গর্ভের সন্তানের ক্ষতি হয় কিংবা সন্তান ঠোঁট বা কান কাটা বা শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে! ইসলামে কি এই ধারণার কোনো ভিত্তি আছে?

উত্তর: না, ইসলামে এই ধারণার কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন কুসংস্কার ও ভুল ধারণা।

স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় স্বামী হাঁস-মুরগি, গরু-ছাগল কিংবা যে কোনো বৈধ পশু জবাই করতে পারবেন। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো বাধা বা নিষেধাজ্ঞা নেই। এ কারণে গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সন্তান ঠোঁট/কান কাটা বা প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ারও কোনো সম্ভাবনা নেই। এই প্রচলিত ধারণা ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও পুরোপুরি অমূলক ও ভিত্তিহীন।

গর্ভবতী নারী নিজেও যদি হাঁস-মুরগি জবাই করেন, তাতেও সন্তানের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন

যে কোনো পশু-পাখি জবাইয়ের সময় জবাইকারীর আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি। হাদিসে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করার কথা উল্লেখ রয়েছে। তবে অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে আল্লাহর নাম উচ্চারণ না করে জবাই করলে ওই পশু বা পাখি খাওয়া যাবে। কিন্তু কেউ যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে, তাহলে ওই পশু-পাখি খাওয়া যাবে না।

আল্লাহ তাআলা বলেন, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না তা তোমরা আহার কর না; নিশ্চয় তা পাপাচার এবং শয়তানরা তাদের বন্ধুদের তোমাদের সঙ্গে তর্ক-ঝগড়া করার জন্য প্ররোচিত করে; যদি তোমরা তাদের কথা মান্য করে চল তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। (সুরা আনআম: ১২১)

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী গর্ভবতী হলে স্বামীর হাঁস-মুরগি জবাই করা যাবে?

১

না ফেরার দেশে সংগীতশিল্পী কৃষ্ণরাজ

২

বেনামাজি বন্ধুকে কি ‘জাহান্নামি’ বলা যাবে? যা জানালেন শায়খ আহমাদুল্লাহ

৩

সিরাজগঞ্জে কামারখন্দে অর্থাভাবে থমকে গেছে শিশুর হৃদরোগের চিকিৎসা

৪

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

৫

পাবনার সুজানগরে শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি

৬